কিওয়ার্ড রিসার্চ কীভাবে করবেন? নতুনদের জন্য ধাপে ধাপে গাইড

কিওয়ার্ড রিসার্চ: ল্যাপটপে Google সার্চ পেজ

SEO-এর ভিত্তি হলো কিওয়ার্ড রিসার্চ। মানুষ Google-এ ঠিক কোন শব্দ লিখে সার্চ করছে তা না জেনে কনটেন্ট লিখলে, সেই কনটেন্ট যত ভালোই হোক, সঠিক মানুষের কাছে পৌঁছাবে না। চলুন দেখে নিই কীভাবে সহজে কিওয়ার্ড রিসার্চ শুরু করবেন।

কিওয়ার্ড রিসার্চ কী?

আপনার টার্গেট অডিয়েন্স কোন শব্দ বা বাক্য দিয়ে সার্চ করে, প্রতি মাসে কত মানুষ সেটা সার্চ করে এবং সেই কিওয়ার্ডে র‍্যাংক করা কতটা কঠিন, এই তথ্যগুলো খুঁজে বের করার প্রক্রিয়াই কিওয়ার্ড রিসার্চ।

ধাপে ধাপে কিওয়ার্ড রিসার্চ

ধাপ ১: সিড কিওয়ার্ডের তালিকা করুন

আপনার ব্যবসা বা টপিকের সাথে সম্পর্কিত মূল শব্দগুলো লিখুন। যেমন একটি ট্রাভেল এজেন্সির জন্য “কক্সবাজার ট্যুর প্যাকেজ”।

ধাপ ২: Google সাজেশন কাজে লাগান

সার্চ বক্সে সিড কিওয়ার্ড লিখলে যে অটোকমপ্লিট আসে এবং পেজের নিচে যে “Related searches” দেখায়, সেগুলো আসল মানুষের সার্চ থেকে তৈরি। এখান থেকে লং-টেইল কিওয়ার্ড সংগ্রহ করুন।

ধাপ ৩: সার্চ ইন্টেন্ট বুঝুন

মানুষটি কি তথ্য খুঁজছে, নাকি কিছু কিনতে চাইছে? কিওয়ার্ডটি Google-এ সার্চ করে প্রথম পেজের রেজাল্ট দেখুন। ব্লগ পোস্ট বেশি থাকলে ইন্টেন্ট ইনফরমেশনাল, প্রোডাক্ট বা সার্ভিস পেজ বেশি থাকলে কমার্শিয়াল।

ধাপ ৪: ভলিউম ও কম্পিটিশন যাচাই করুন

Google Keyword Planner, Ubersuggest বা Ahrefs-এর মতো টুল দিয়ে সার্চ ভলিউম ও ডিফিকাল্টি দেখুন। নতুন ওয়েবসাইটের জন্য কম কম্পিটিশনের লং-টেইল কিওয়ার্ড দিয়ে শুরু করাই বুদ্ধিমানের কাজ।

ধাপ ৫: কিওয়ার্ড গ্রুপ করে কনটেন্ট প্ল্যান করুন

একই ইন্টেন্টের কিওয়ার্ডগুলো এক গ্রুপে রাখুন এবং প্রতিটি গ্রুপের জন্য একটি পেজ বা পোস্ট পরিকল্পনা করুন। এতে একই কিওয়ার্ডে নিজের পেজগুলো একে অপরের সাথে প্রতিযোগিতা করে না।

নতুনদের সাধারণ কিছু ভুল

  • শুধু হাই ভলিউম কিওয়ার্ডের পেছনে ছোটা
  • সার্চ ইন্টেন্ট উপেক্ষা করে কনটেন্ট লেখা
  • একই কিওয়ার্ডের জন্য একাধিক পেজ তৈরি করা

শেষ কথা

কিওয়ার্ড রিসার্চ একবার করে রেখে দেওয়ার কাজ নয়, সময়ের সাথে এটি আপডেট করতে হয়। প্র্যাকটিক্যাল প্রজেক্টে কিওয়ার্ড রিসার্চ থেকে র‍্যাংকিং পর্যন্ত পুরো প্রক্রিয়া শিখতে আমাদের SEO কোর্সগুলো দেখুন।

পোস্টটি শেয়ার করুন

SEO শিখতে চান?

লাইভ ক্লাসে রিয়েল ক্লায়েন্ট প্রজেক্টে হাতে-কলমে SEO শিখুন।

0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop